উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এদিন ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদ ও মাদ্রাসার প্রতিটিকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও পূজা উদযাপন নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।