উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে আহত ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।
নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।