উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.
মানিকগঞ্জ সারাশিন উৎসাহ উদযাপনের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আজ ১১,০৯,২০২৬,শুক্রবার বিকেল সারাশিন এলাকায় বিপুল উৎসাহ উদযাপনের মধ্য দিয়ে, বাংলার কৃষক বনাম অটো রিক্সা চালিত দুই পক্ষের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ও মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জনাব, এস এ জিন্নাহ কবির।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সভাপতি, কাজী মোস্তফা হোসেন দিপু,
আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ বুলবুল হোসেন সহ স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ খেলা প্রেমিক হাজারো দর্শক উপস্থিত ছিলেন।
এসময়কর দর্শকদের করতালিতে বাংলার পুরন ঐতিহ্য খেলাটি উৎসব মুখর পরিবেশে উপভোগ করেন স্থানীয় এলাকার লোকজন, উপস্থিত এক দর্শক আব্দুল কাদের (৭০)তিনি বলেন আমরা ছোটবেলা হাডুডু খেলা অনেক খেলেছি এবং অনেক জনপ্রিয় খেলা ছিল, অনেকদিন পরে হাডুডু খেলা দেখে অনেক ভালো লাগলো।
পরবর্তীতে খেলা শেষে বিজয় ও রানার্সআপ উভয়কে পুরস্কৃতির মাধ্যমে খেলাটির সমাপ্ত ঘোষণা করেন।