উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ১০ বছর বয়সী শিশু রাহাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার দুপুরে নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে আহত হয়েছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগে একই দুর্ঘটনায় শিশুটিকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টু নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মিন্টু দুই শিশুকে নিয়ে রেললাইনের পাশে হাঁটছিলেন। এ সময় হঠাৎ শিশুটি সামনে এগিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মিন্টু নিহত হন। নিহত রাহাত নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার বাসিন্দা মো. ফারুকের ছেলে।