উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী একটি মিছিল বের করার চেষ্টা করেছেন। শুক্রবার ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলে অংশ নেওয়া লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।
পুলিশের বাধা পেয়ে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে মোট পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।