উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে আগামীকাল শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মুকাররমের সভাকক্ষে এই বৈঠক শুরু হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।