উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্রসহ সাব্বির হোসেন নামে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল জেনেভা ক্যাম্পের সেক্টর-৭, ব্লক-জি এলাকার একটি বাসার তৃতীয় তলার শোবার ঘর থেকে তাকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন ওই ক্যাম্পেরই বাসিন্দা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম জানিয়েছেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।