উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ও সৎকার শেষে প্যারোলের মেয়াদ শেষ করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরেছেন সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বৃহস্পতিবার রাত ৮টা ৩ মিনিটের দিকে কড়া নিরাপত্তায় তিনি পুনরায় কারাবন্দী হন।
এর আগে, বৃহস্পতিবার সকালে হাটহাজারীর পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায় চিন্ময় দাসের মা সন্ধ্যা রানী ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের শেষকৃত্যে অংশগ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানালে তাকে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. ইকবাল হোসেন। বর্তমানে কোতোয়ালি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ মোট আটটি মামলায় তিনি কারাবন্দী রয়েছেন।