উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি কাজ ও ব্যক্তিগত চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী ১৩ সেপ্টেম্বর তার থাইল্যান্ড যাওয়ার দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, সফর শেষে আগামী ২০ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন তিনি। এর আগে ১ সেপ্টেম্বর জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ভর্তি ছিলেন এবং সম্প্রতি ব্যাংককে তার হার্টে একটি রিং বসানো হয়েছে।