উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে তোলার সময় ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এ সময় সার পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা ৩৫ হাজার কেজি বা ৭০০ বস্তা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।