উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের বড় ধরনের পতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৫ দশমিক ১৭ পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৭২ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৫ দশমিক ৭৬ পয়েন্ট হ্রাস পেয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ডিএসইতে মোট ৫৪৪ কোটি ৪২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এই সময়ে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ২১ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৬৬টি শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির দর বেড়েছে, ২৩০টির কমেছে এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
ব্লক মার্কেটে ৩৭টি সিকিউরিটিজের ৯৬ লাখ ২ হাজার ৩৪৮টি শেয়ার মোট ৩৭ কোটি ৮ লাখ ৭৯ হাজার টাকায় লেনদেন হয়েছে। এর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স, পূবালী ব্যাংক ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারে বড় অংকের লেনদেন হয়েছে। এছাড়া এনভয় টেক্সটাইলস ও শার্প ইন্ডাস্ট্রিজসহ বেশ কিছু কোম্পানি লেনদেনের শীর্ষে অবস্থান করেছে।