উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তৎকালীন বিডিআর আইন অনুযায়ী যথাযথ বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হওয়ার পরই তাদের চাকুরিচ্যুত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই ঘটনায় মোট ৮ হাজার ৭৯৬ জন বিডিআর সদস্যকে চাকুরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান থাকায় তাদের চাকুরি ফেরত পাওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে তিনি স্পষ্ট করেন।
এদিকে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাজা ভোগ শেষ করার পর কোনো ব্যক্তির বিরুদ্ধে নতুন কোনো মামলা না থাকলে তিনি আইনি প্রক্রিয়ায় কারাগার থেকে মুক্তি পান। কাউকে যেন অযথা হয়রানি করা না হয়, সে বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।