উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় নরওয়েজিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান এবং সবুজ বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে পাওয়ার অডিটিংয়ের ক্ষেত্রে নরওয়ের কারিগরি ও আর্থিক সহায়তা চেয়েছেন মন্ত্রী।
এছাড়া বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর ও প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মন্ত্রী নরডিক দেশগুলোর অধিকতর অংশগ্রহণকে স্বাগত জানান।