উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেন।
পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিমন্ত্রী জানান যে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের পরিপন্থী।
সাক্ষাৎকালে উভয় পক্ষ গাজার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।