উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের স্প্রিং সেমিস্টার ২০২৭-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।
ইয়েস প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সেমিস্টার যুক্তরাষ্ট্রে বসবাস ও পড়াশোনার সুযোগ পায়। একটি কঠোর ও মেধাভিত্তিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে অংশগ্রহণকারী নির্বাচন করা হয়।
নির্বাচিত শিক্ষার্থীরা একটি আমেরিকান পরিবারের সঙ্গে বসবাস করে এবং যুক্তরাষ্ট্রের একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী ইয়েস প্রোগ্রামে অংশ নিয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে www.iearnbd.org ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত (বাংলাদেশ সময়) আবেদন জমা দেওয়া যাবে।