উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, আজ আমরা যেখানে আছি, সংবাদ মাধ্যম আছে বলেই সেখানে আছি। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আজ দেশের যত অর্জন তার সমান ক্রেডিট সংবাদ মাধ্যমে যায়। আমাদের সময় আপনারা ফ্রি মিডিয়া পাবেন এবং আমাদের তরফ থেকে সাংবাদিকতায় কোনো ধরনের হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নাই।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী এই বিশ্বাসেই বিশ্বাস করে যে সবাই মিলেই কাজ করলে ইনশাল্লাহ বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ হবে। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ফান্ড ৬ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকাতে বৃদ্ধি করার জন্য প্রস্তাব করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রণালয় এবং অর্থমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। তিনি বলেছেন যে যতটুকু সম্ভব আমরা এই অর্থবছরে দেবো।