উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে অবস্থিত একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৩টি ইউনিট কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বেলা ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস এই আগুন লাগার সংবাদ পায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো সংবাদও আসেনি।