উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার নির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।