উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছয় কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। একইসঙ্গে এ.এন.এম. সাইফুল আলম খাঁন নামের এক কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের মো. আজমল হোসেনকে রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং খুলনার মোসা. শারমিন সুলতানা রাখীকে বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। এছাড়া র্যাবের মো. রেজাউল করিম ও চট্টগ্রামের মো. নুরুল ইসলাম সিদ্দিককে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অপর আদেশে বরিশালের সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকারকে ডিএমপিতে এবং এসবিতে কর্মরত এ.এন.এম. সাইফুল আলম খাঁনকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। পাশাপাশি এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার টিআর পদে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্দেশ অমান্য করলে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন।