উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত ১০ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করে বাংলাদেশ মোট ৮৪ হাজার দুই কোটি ৫৭ লাখ টাকা আয় করেছে। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।
মন্ত্রী জানান, এই সময়ে ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন কাঁচা পাট রফতানি করে ১২ হাজার ৬১২ কোটি ৭ লাখ টাকা এবং ৭০ লাখ ৬৯ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য রফতানি করে ৭১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা আয় হয়েছে। বাংলাদেশ বর্তমানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ প্রায় ১৩৬টি দেশে পাট ও পাটজাত পণ্য রফতানি করছে।
তবে মন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমানে বাংলাদেশে উৎপাদিত পাট বিদেশে রফতানি স্থগিত রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে কাঁচা পাট ৩০টি দেশে এবং পাটজাত পণ্য ১৩৮টি দেশে রফতানি করা হচ্ছে।