উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার জাতীয় সংসদে ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) বিল পাসের আলোচনার সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন বক্তব্য রাখা শুরু করলে সরকারি দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।
রুমিন ফারহানা অভিযোগ করেন, বক্তব্য দেওয়ার সময় তাঁকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগালি করা হয়েছে। এই হইচইয়ের কারণে কিছু সময়ের জন্য সংসদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সংসদে হট্টগোলের সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একজন সদস্যের বক্তব্য রাখার স্বাধীনতা আছে এবং বক্তব্যে বাধা দেওয়া গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী।
পরবর্তীতে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি নিজ নিজ অবস্থান থেকে বক্তব্য রাখেন। রুমিন ফারহানা পরে গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, বিএনপির সংসদ সদস্যরা তাঁকে অশালীন ভাষায় গালাগালি করেছেন এবং তিনি চিফ হুইপের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।