উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সিসিইএ’র ২৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় টোটাল এনার্জিস থেকে এলএনজি আমদানির প্রস্তাবটি অনুমোদন পায়।
অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে দুই কার্গো করে এলএনজি আমদানি করা হবে। প্রয়োজনে উভয় পক্ষের সম্মতিতে অতিরিক্ত এলএনজি কেনার সুযোগও রাখা হয়েছে এই চুক্তিতে।