উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেট্রোরেল প্রকল্পের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল এবং ২৭টি বেয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, সেফটি অডিট কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই ত্রুটিগুলো শনাক্ত করা হয়েছে।
মন্ত্রী জানান, ত্রুটিপূর্ণ ২৭টি বেয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ফাটল থাকা পিয়ারগুলোর ঝুঁকি নিরূপণ ও মেরামতের জন্য বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
সংসদে মন্ত্রী আরও জানান, সারা দেশে নারী বাস সার্ভিস সম্প্রসারণের লক্ষ্যে আরও ১০০টি ইলেকট্রিক বাস আমদানির প্রক্রিয়া চলছে। এছাড়া মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।