উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার (৯ সেপ্টেম্বর) জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি ও গণতন্ত্র ফেরত পেলেও এর জন্য অনেক বড় মূল্য দিতে হয়েছে। তিনি আরও বলেন, এই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনোই শোধ করতে পারবে না এবং ভবিষ্যতে যেন এমন নিষ্ঠুর হত্যাযজ্ঞ আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে রাষ্ট্রপতি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই অভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরতে জাদুঘরের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন।
জাদুঘর প্রাঙ্গণে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বৃক্ষরোপণ করেন রাষ্ট্রপতি। এছাড়া তিনি বিডিআর ম্যাসাকার, শাপলা ম্যাসাকার এবং গুমের সেকশনসহ বিভিন্ন ঐতিহাসিক চিত্র ও স্মারক ঘুরে দেখেন এবং প্রামাণ্যচিত্র দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।