উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হলে তেজগাঁও টোল প্লাজাসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলোতে ধীরগতি ও কারিগরি ত্রুটির কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে কাজ চলছে। বর্তমানে কাওলা থেকে এফডিসি ক্রসিং পর্যন্ত অংশ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং বিমানবন্দর ও তেজগাঁও টোল প্লাজায় যানবাহনের চাপ বেশি থাকে।
মন্ত্রী আরও জানান, তেজগাঁওয়ের পাশাপাশি সোনারগাঁও গোলচত্বর দিয়ে উত্তর দিকে যাওয়ার একটি র্যাম্পের নির্মাণকাজ চলছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলছে, যা বাস্তবায়িত হলে যানজট পরিস্থিতি আরও উন্নত হবে।
টোল আদায় দ্রুত করতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে সর্বমোট সাতটি লেনে এই ব্যবস্থা চালু রয়েছে এবং ৩০ আগস্ট পর্যন্ত ১,৮৭৭টি গাড়ি এই সিস্টেমে নিবন্ধিত হয়েছে।