উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম ও টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ডকে জরুরি চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস নোটে জানায়, ৭ ও ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ও টেকনাফে এই সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়। সহায়তার তালিকায় রয়েছে জরুরি চিকিৎসার ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগ এবং সিপিআর প্রশিক্ষণের জন্য ২১টি ম্যানিকিন।
দূতাবাসের ভাষ্যমতে, এই সরঞ্জামের ফলে দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে কোস্টগার্ডের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অংশীদার দেশগুলোর নিরাপত্তা সহযোগিতা জোরদারের একটি ধারাবাহিক প্রক্রিয়া।