উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলা থেকে মূল ভূখণ্ডে গ্যাস পাইপলাইন নিতে সাত বছর সময় লাগার আশঙ্কায় ভোলাতেই শিল্পায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ভোলার গ্যাস কাজে লাগিয়ে সেখানে সার কারখানা ও ৫০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংসদে প্রধানমন্ত্রী জানান, স্থানীয়ভাবে গ্যাস ব্যবহার করে শিল্পায়ন হলে ভোলার অর্থনীতি চাঙ্গা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া, ২০২৬-২০৩১ মেয়াদি উন্নয়ন পরিকল্পনায় ভোলাকে ব্লু ইকোনমির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
বিদ্যুৎ খাতের উন্নয়নে ভোলায় ৪০০ মেগাওয়াট ক্ষমতার আরও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভেদুরিয়া ও ইলিশা গ্যাসক্ষেত্র থেকে গ্যাস এলএনজিতে রূপান্তর করে লাইটারেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে সরবরাহের কার্যক্রমও চলমান রয়েছে।