উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে বিশেষ মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। বুধবার ৯ সেপ্টেম্বর নগরীর ২ ও ৭ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হয়।
অভিযানে ওয়ার্ড দুটির বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে। এছাড়া নালা-নর্দমা, ডোবা, নির্মাণাধীন স্থাপনা ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানিতে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।
কর্মসূচিতে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি ও পরিচ্ছন্ন কর্মকর্তা আবু তাহের উপস্থিত ছিলেন।
চসিক কর্মকর্তারা জানান, মশাবাহিত রোগের বিস্তার রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ধারাবাহিক অভিযান চলছে। তবে মশক নিধনে সফল হতে নাগরিকদের সচেতনতা ও বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।