উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের বিষয়টি জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাবকে ক্রাইম বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।