উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এর মধ্যে ৫ হাজার জন কৃষক এবং ৫ হাজার জন মৎস্যজীবী হিসেবে কাজের সুযোগ পাবেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে এবং এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধিদল এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করবে।
ওমানের বন্ধ ভিসা চালুর বিষয়ে প্রতিমন্ত্রী আরও জানান, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে এবং সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিদের জন্য তা পুনরায় চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে।