উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের পাশে একটি রঙের দোকানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা তিনটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুপুর দুইটা ষোল মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।