উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে বর্তমানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।