উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক অতিরিক্ত সচিব ও দুই যুগ্ম সচিবকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব কাজী মোখলেছুর রহমানকে একই পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. মানিকহার রহমান এবং এটুআই-৩ প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।