উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে এই সভাটি সম্পন্ন হয়।
সভায় প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার বিভিন্ন দপ্তরের প্রশাসক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজও সভায় অংশ নেন।