উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল আজিজ (৬৫) নামের এক চালক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার বারোআউলিয়া এলাকায় হাফিজ জুট মিলসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আঁটিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর চালক আব্দুল আজিজ কাভার্ড ভ্যানের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।