উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে ঢাকার নেপাল দূতাবাস। এই লক্ষ্যে দূতাবাস একটি বিশেষ ব্যাংক হিসাব চালু করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার নেপাল দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ভয়াবহ এই দুর্যোগের পর বাংলাদেশ সরকার, সাধারণ জনগণ, নেপালের বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সহমর্মিতা ও সহযোগিতার প্রস্তাব পাওয়া যাচ্ছে। এজন্য দূতাবাস সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সহায়তা দিতে আগ্রহীদের সুবিধার্থে ‘ক্যামার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’ (Commercial Bank of Ceylon PLC)-এর গুলশান শাখায় একটি বিশেষ অ্যাকাউন্ট খোলা হয়েছে। হিসাবটির নাম ‘Embassy of Nepal, Dhaka’ এবং নম্বর ‘1000028629’।
বাংলাদেশে বসবাসরত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে এই মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, প্রতিটি ছোট-বড় সহযোগিতাই এই দুর্যোগকালে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণের সহযোগিতায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে দূতাবাস।