উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলার ছাদ থেকে নিচে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রমনা মডেল থানাধীন বারডেম হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহত রাসেল কদমতলীর রজব আলী সরদার রোড এলাকার ইমাম উদ্দিনের ছেলে।
রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাঈম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলকে উদ্ধার করে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, নিহত রাসেল মাদকাসক্ত ও বেকার ছিলেন এবং এর আগে রিহ্যাবেও ছিলেন। পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই হতাশা থেকেই তিনি ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাসেল ও তার স্ত্রীর একটি ১১ বছরের সন্তান রয়েছে।