উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশজুড়ে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযানে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
র্যাবের পাঠানো খুদেবার্তায় জানানো হয়, হারানো সরকারি অস্ত্রের সঠিক তথ্য দিলে গোপনে ও নিরাপদে পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে সঠিক তথ্য দিয়ে বিশেষ যৌথ অভিযানকে সফল করতে দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তথ্য দেওয়ার জন্য বেশ কয়েকটি হটলাইন নম্বর চালু করেছে র্যাব। নম্বরগুলো হলো— ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯। এসব নম্বরে সরাসরি ফোন করার পাশাপাশি ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও তথ্য দেওয়া যাবে।
তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছে র্যাব। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।