উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসরের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনের একটি ঐতিহ্যবাহী মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ষসেরা ফুটবলারের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।
এবারই প্রথম প্যারিসের বাইরে লন্ডনে বসছে এই আসর। কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার পুরুষ ও নারী বিভাগের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।
আন্তর্জাতিক সাংবাদিক ও ফুটবল বিশেষজ্ঞদের প্যানেল খেলোয়াড়দের পারফরম্যান্স, দলীয় সাফল্য এবং ফেয়ার প্লে বিবেচনা করে ভোট দেবেন। ৭০তম বার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনে সেরা খেলোয়াড়ের পাশাপাশি কোচ, গোলরক্ষক ও সেরা ক্লাবকেও পুরস্কৃত করা হবে।