উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল এবার নতুন দায়িত্বে ফিরছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটের পেস বোলিং কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এর আগে তালহা জুবায়ের এইচপি ইউনিটে দায়িত্ব পালন করলেও জাতীয় দলের কাজে ব্যস্ত থাকায় তিনি পর্যাপ্ত সময় দিতে পারছেন না। সেই শূন্যস্থানেই এবার যুক্ত হচ্ছেন ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন রাসেল।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে এইচপি দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। মোহাম্মদ সালাউদ্দিনের প্রধান কোচিংয়ে ২৫ থেকে ২৭ জন ক্রিকেটার নিয়ে সাজানো হচ্ছে এবারের এই ক্যাম্প।