উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর আগে উজবেকিস্তান ও সিরিয়ার কাছে হেরে আগেই চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল লাল-সবুজদের। ফলে ভারতের বিপক্ষের এই ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতার।
ম্যাচের ২৬ মিনিটে ড্যানি মেইতেই লাইশরামের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ৬০ মিনিটে বিশাল যাদব এবং শেষ দিকে মো. আরবাশ গোল করলে ভারতের বড় জয় নিশ্চিত হয়। রক্ষণভাগের দুর্বলতায় পুরো ম্যাচেই অসহায় ছিল বাংলাদেশের খেলোয়াড়রা।
ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে সরিয়ে ভারপ্রাপ্ত কোচ আতিকুর রহমানের অধীনে শেষ ম্যাচটি খেলে বাংলাদেশ। তবে শেষ ম্যাচেও জয় অধরাই রয়ে গেল। তিন ম্যাচে কোনো জয় ছাড়াই হতাশার মধ্য দিয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।