উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে সরকার বিদেশী ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে। ইআরডির তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ১৩৫ কোটি ২৪ লাখ ডলার আসল এবং ৬৯ কোটি ৫২ লাখ ডলার সুদ বাবদ পরিশোধ করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ কোটি ৪ লাখ ডলার বেশি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পূর্ববর্তী সরকারের নেওয়া বড় অবকাঠামো ও মেগা প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, আগের সরকারের নেওয়া অপরিকল্পিত ঋণের বোঝা সত্ত্বেও বর্তমান সরকার নিয়মিত দায় পরিশোধের মাধ্যমে দেশের আর্থিক বিশ্বাসযোগ্যতা বজায় রাখছে।
ইআরডির পরিসংখ্যান বলছে, বিগত দেড় দশকে নেওয়া প্রকল্পগুলোর অবকাশকাল শেষ হওয়ায় ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। বর্তমান সরকার নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রকল্পের অর্থনৈতিক সম্ভাব্যতা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে ঋণ গ্রহণের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন।