উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর আসতে পারে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এ কথা জানান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। ট্রেনটি কবে থেকে চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট তারিখ যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে তিনি জানান।
হাইকমিশনার বলেন, খুব শিগগিরই আমরা একটা ফিক্সড ডেট দিয়ে দিতে পারব এবং এ বিষয়ে এখনও মিটিং চলছে। এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের যোগাযোগব্যবস্থা সহজ করা নিয়ে আলোচনা হয়।