উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে প্রধান সমন্বয়কারী সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিয়ে গোপনে ও নিরাপদে পুরস্কার নেওয়ার সুযোগ রয়েছে। অস্ত্র উদ্ধারে পরিচালিত এই বিশেষ অভিযানে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে র্যাব।
তথ্য দেওয়ার জন্য ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া এসব হটলাইন নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও তথ্য দেওয়া যাবে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নিরাপদে তথ্য দেওয়ার সুব্যবস্থা রয়েছে।