উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং এসবি মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। এছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জ কটিয়াদী সার্কেলে এবং কটিয়াদীর মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়।
অন্যদের মধ্যে এসবি মাহিন ফরাজীকে বরিশাল গৌরনদী সার্কেলে, পুলিশ হেডকোয়ার্টার্সের তানজিনা চৌধুরীকে সিআইডিতে এবং র্যাবের এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে বদলি করা হয়েছে। এছাড়া গাইবান্ধা বি সার্কেলের শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুর কালীগঞ্জ সার্কেলে এবং গৌরনদী সার্কেলের আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায়, আগামী ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।