উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (০৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই স্যাসাকাওয়া।
বৈঠকে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং আন্তর্জাতিক অর্থায়ন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে বৈদেশিক অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনসহ জরুরি মানবিক কার্যক্রম অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ছে বলে বৈঠকে জানানো হয়।
এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের দীর্ঘমেয়াদি অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে তাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করা হয়। জাপানি প্রতিনিধিদলও ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত ও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।