উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এই দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ড. কায়কাউসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পাশাপাশি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জমি দখল, নিয়োগ বাণিজ্য ও হাজার কোটি টাকা পাচারের গুরুতর অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ড. আহমদ কায়কাউস বিদ্যুৎ আমদানিতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগে ইতিমধ্যেই আলোচনায় রয়েছেন। ২০২৩ সালের মার্চ থেকে বিদ্যুৎ আমদানির সময় শুল্ক ও কর পরিশোধ না করার ঘটনায় তার নাম অভিযুক্তদের তালিকায় উঠে আসে।