উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে তারা কাজ চালিয়ে যাচ্ছে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, মার্কেটের ভেতরে কয়েকজন আটকা পড়েছেন এবং অনেকে ছাদে উঠে বাঁচার চেষ্টা করছেন।