উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী অর্থবছরের মধ্যেই দেশের আটটি বিভাগে ক্যানসার হাসপাতালগুলোতে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা হবে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এ তথ্য জানিয়েছেন।
ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষ থেকে সংসদে এই উত্তর প্রদান করেন।
প্রতিমন্ত্রী জানান, নির্মাণাধীন ১৫ তলাবিশিষ্ট এসব বিভাগীয় হাসপাতালে ক্যানসার, কিডনি ও হৃদরোগের সমন্বিত চিকিৎসা এক ছাদের নিচেই পাওয়া যাবে। এই হাসপাতালগুলো চালু হলে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।