উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্য আমিলাইষ সাঙ্গু নদীর ঘাটঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু নয়াপাড়া এলাকার মোহাম্মদ বেলালের সন্তান মাহিয়া আক্তার ও মোহাম্মদ মাহিন। তাদের বয়স যথাক্রমে ছয় ও পাঁচ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি নদীর পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউছুফ জানান, নদীর পানিতে ডুবেই দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজন কামাল জানান, খোঁজাখুঁজির পর তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।